৩৩। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক যদি ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধনের কোন শর্ত ভঙ্গ করা হয়, তাহা হইলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান এই আইনের অধীন অপরাধ করিয়াছে বলিয়া গণ্য হইবে এবং উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত কার্যধারা রম্নজু করা যাইবে এবং আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হইলে, উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল হইবে এবং এইরূপ অপরাধের জন্য উক্ত ব্যক্তি বা উক্ত প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ব্যক্তি অনূর্ধ্ব ৩ (তিন) বৎসর, তবে অন্যূন ৬ (ছয়) মাসের কারাদণ্ড অথবা অনধিক ২ (দুই) লক্ষ টাকা, তবে সর্বনিম্ন ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।