৩২। নিবন্ধনের মেয়াদ উত্তীর্ণ হইবার পরও কোন অনুমোদিত ব্যবহারকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক যদি নিবন্ধিত ভৌগোলিক নির্দেশক পণ্যটির নবায়ন না করিয়া উক্ত পণ্যের উৎপাদন, গুদামজাতকরণ, বাজারজাতকরণ, পরিবহন অথবা বিক্রয় করা হয়, তাহা হইলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের উক্তরূপ কার্য অপরাধ হিসাবে গণ্য হইবে এবং উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত কার্যধারা রুজু করা যাইবে এবং আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হইলে, উক্ত ব্যক্তি বা উক্ত প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ব্যক্তি অনূর্ধ্ব ৩ (তিন) বৎসর, তবে অন্যূন ৬ (ছয়) মাসের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ২ (দুই) লক্ষ টাকা, তবে সর্বনিম্ন ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা…