৩১। যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান- (ক) মিথ্যাভাবে কোন পণ্যে ভৌগোলিক নির্দেশক ব্যবহার করে, অথবা উক্ত পণ্য উৎপাদন, পরিবহন, গুদামজাত বা বাজারে বিক্রয় করে; বা (খ) কোন ভৌগোলিক নির্দেশক পণ্য মিথ্যা প্রতিপন্ন করিবার উদ্দেশ্যে অথবা মিথ্যা প্রতিপন্ন করিবার কার্যে ব্যবহারের জন্য কোন ডাইস, ব্লক, মেশিন, প্লেট বা অন্য কোন যন্ত্রপাতি তৈরি বা বিক্রয় করে বা দখলে রাখে; বা (গ) ভৌগোলিক নির্দেশকযুক্ত পণ্য বা পণ্যটির প্রস্ত্তত বা উৎপাদনকারী দেশ বা স্থানের নির্দেশক, প্রস্ত্ততকারী বা যাহার জন্য পণ্যটি প্রস্ত্তত করা হইয়াছে তাহার নাম এবং ঠিকানা অথবা কোন নির্দেশক ব্যতীত কোন পণ্য বা সামগ্রী বিক্রয় করেন অথবা বিক্রয়ের…