৩০। (১) কোন ব্যক্তি প্রতারণামূলকভাবে কোন পণ্যে বা পণ্যের মোড়কে সাদৃশ্যপূর্ণ ভৌগোলিক নির্দেশক ব্যবহার করিলে, তাহার উক্তরূপ কার্য অপরাধ হিসাবে গণ্য হইবে এবং তাহার বিরুদ্ধে আইনগত কার্যধারা রুজু করা যাইবে এবং আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হইলে, তিনি অনূর্ধ্ব ৩ (তিন) বৎসর, তবে অন্যূন ৬ (ছয়) মাসের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ২ (দুই) লক্ষ, তবে সর্বনিম্ন ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। (২) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নবর্ণিত কার্যাবলী প্রতারণামূলকভাবে সাদৃশ্যপূর্ণ ভৌগোলিক নির্দেশক ব্যবহার বলিয়া গণ্য হইবে, যথা :- (ক) কোন ভৌগোলিক নির্দেশক পণ্যের অনুমোদিত ব্যবহারকারীর…