২৯। (১) কোন ব্যক্তি ভৌগোলিক নির্দেশক মিথ্যা প্রতিপন্ন বা মিথ্যাভাবে ব্যবহার করিলে, তাহার উক্তরূপ কার্য অপরাধ হিসাবে গণ্য হইবে এবং তাহার বিরুদ্ধে আইনগত কার্যধারা রুজু করা যাইবে এবং আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হইলে, তিনি অনূর্ধ্ব ৩ (তিন) বৎসর, তবে অন্যূন ৬ (ছয়) মাসের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ২ (দুই) লক্ষ টাকা, তবে সর্বনিম্ন ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। (২) কোন ব্যক্তি বা সংস্থা কর্তৃক ভৌগোলিক নির্দেশক মিথ্যা প্রতিপন্ন বা মিথ্যাভাবে ব্যবহার করা হইয়াছে বলিয়া গণ্য হইবে, যদি উক্ত ব্যক্তি বা সংস্থা (ক) উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে, কোন পণ্যকে নিবন্ধিত…