২৮। (১) কোন নিবন্ধিত ভৌগোলিক নির্দেশক লঙ্ঘিত হইবে, যদি অনুমোদিত ব্যবহারকারী না হওয়া সত্ত্বেও, কোন ব্যক্তি- (ক) কোন পণ্যের নামে বা উপস্থাপনে উক্ত ভৌগোলিক নির্দেশক এইরূপভাবে ব্যবহার করেন, যাহাতে এমন ইঙ্গিত বা ধারণা প্রকাশ পায় যে, পণ্যটি উহার প্রকৃত উৎপত্তি স্থল হইতে ভিন্ন ভৌগোলিক এলাকায় উৎপন্ন হইয়াছে এবং উহার ফলে জনসাধারণ পণ্যটির ভৌগোলিক উৎসস্থল সম্পর্কে বিভ্রান্ত হয়; বা (খ) কোন ভৌগোলিক নির্দেশক এইরূপভাবে ব্যবহার করেন যে, উহা অন্যায় প্রতিযোগীতার (unfair competition) সৃষ্টি করে এবং কোন নিবন্ধিত ভৌগোলিক নির্দেশক হিসাবে চালানো হয় (passing off); বা (গ) পণ্যটিতে এইরূপ কোন ভৌগোলিক নির্দেশক ব্যবহার…