২৬। এই আইনের অধীন কোন কার্যধারায়, রেজিস্ট্রারের নিকট হলফনামাসহ সাক্ষ্য প্রদান করিতে হইবে : তবে শর্ত থাকে যে, রেজিস্ট্রার, উপযুক্ত মনে করিলে, হলফনামাসহ সাক্ষ্য গ্রহণের অতিরিক্ত বা পরিবর্তে, মৌখিক সাক্ষ্য গ্রহণ করিতে পারিবেন।