২৫। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে রেজিস্ট্রারের নিম্নবর্ণিত ক্ষমতা থাকিবে, যথা :- (ক) কোন আবেদন গ্রহণ, বাতিল বা পরিমার্জন এবং যুক্তিসংগত কারণে নিজ সিদ্ধান্ত পুনর্বিবেচনা; (খ) সাক্ষী হাজিরার নোটিশ প্রদান, শপথ পরিচালনা, সাক্ষী পরীক্ষা ও সাক্ষীকে পরীক্ষার জন্য কমিশন ইস্যু; (গ) পক্ষগণকে কোন দলিল উদ্ধার এবং উপস্থাপনের নির্দেশ প্রদান; (ঘ) কোন পক্ষকে অনধিক ৫০০০ (পাঁচ হাজার) টাকা খরচ পরিশোধের আদেশ প্রদান; (ঙ) কোন সরকারি পাওনা আদায়ের জন্য Public Demands Recovery Act, 1913 (Act No. III of 1913) এর অধীন একজন সার্টিফিকেট অফিসারের ক্ষমতা প্রয়োগ; এবং (চ) উভয়পক্ষকে যথাযথ শুনানীর সুযোগ প্রদান সাপেক্ষে, এই…