২৩। (১) স্বার্থসংশ্লিষ্ট যে কোন ব্যক্তি নিম্নবর্ণিত কোন কারণে ভৌগোলিক নির্দেশক পণ্যের নিবন্ধন বাতিল বা সংশোধনের জন্য রেজিস্ট্রার বরাবর নির্ধারিত পদ্ধতিতে আবেদন করিতে পারিবেন, যথা :- (ক) এই আইনের অধীন পণ্যটির ভৌগোলিক নির্দেশক সংরক্ষণের জন্য যোগ্য নহে; (খ) নিবন্ধনে উল্লিখিত ভৌগোলিক এলাকার সহিত সংশিস্নষ্ট ভৌগোলিক নির্দেশকের মিল নাই; অথবা (গ) পণ্যটির সহিত যে ভৌগোলিক নির্দেশক প্রযুক্ত হইবে অথবা ভৌগোলিক নির্দেশকটি পণ্যের যে গুণাগুণ, সুনাম বা বৈশিষ্ট্যকে নির্দেশ করে তাহা প্রকৃতপক্ষে অনুপস্থিত বা সন্তোষজনক নহে। (২) উপ-ধরা (১) এর অধীন কোন আবেদন করা হইলে রেজিস্ট্রার উক্ত আবেদনের সহিত স্বার্থসংশ্লিষ্ট…