২০। প্যারিস কনভেনশন বা ওয়ার্ল্ড ইন্টলেকচুয়্যাল প্রপার্টি অর্গানাইজেশন (WIPO) এর সদস্যভুক্ত কোন রাষ্ট্র ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধন এবং সংরক্ষণে উহার নাগরিকদের জন্য যেই রকম সুবিধা প্রদান করে, সেই রকম সুবিধা বাংলাদেশের কোন নাগরিককে প্রদান করিলে, উক্তরূপ রাষ্ট্রের সহিত সম্পাদিত চুক্তি, কনভেনশন বা সমঝোতা বাস্তবায়নের লেক্ষ্য সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উক্তরূপ রাষ্ট্র বা রাষ্ট্রসমূহকে কনভেনশন রাষ্ট্র হিসাবে ঘোষণা করিতে পারিবে।