২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (১) ’’অনুমোদিত ব্যবহারকারী’’ অর্থ এই আইনের অধীন নিবন্ধনকৃত কোন ভৌগোলিক নির্দেশক পণ্যের অনুমোদিত ব্যবহারকারী, এবং কোন ব্যক্তিবর্গ বা উৎপাদনকারীগণের সমন্বয়ে গঠিত কোন সমিতি বা সংগঠন বা অন্য কোন প্রতিষ্ঠান বা সংস্থাও ইহার অন্তর্ভুক্ত হইবে, যাহারা নিবন্ধনবহিতে বর্ণিত ভৌগোলিক এলাকায় কোন পণ্য লইয়া কার্যক্রম পরিচালনা করে এবং যাহার নাম কোন ভৌগোলিক নির্দেশক পণ্যের ব্যবহারকারী হিসাবে নিবন্ধন বহিতে লিপিবদ্ধ রহিয়াছে; (২) ’’উপযুক্ত জেলা আদালত’’ অর্থ কোন জেলা আদালত যাহার স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে মামলা দায়েরকারী এক বা একাধিক ব্যক্তি প্রকৃতপেক্ষে…