১৯। (১) আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, নিবন্ধিত ভৌগোলিক নির্দেশক পণ্য সম্পর্কিত কোন অধিকার স্বত্বনিয়োগ, হস্তান্তর, লাইসেন্সিং, জামানত বা বন্ধক প্রদান করা যাইবে না, বা অনুরূপ কোন বিষয়ে চুক্তিবদ্ধ হওয়া যাইবে না। (২) কোন নিবন্ধিত ভৌগোলিক নির্দেশক পণ্যের অনুমোদিত ব্যবহারকারী মৃত্যুবরণ করিলে, উক্ত ভৌগোলিক নির্দেশক পণ্যের অধিকার তাহার বৈধ উত্তরাধিকারীর উপর বর্তাইবে। (৩) অনুমোদিত প্রতিষ্ঠানের অবসায়ন, বিলুপ্তি ইত্যাদি ক্ষেত্রে, স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত ব্যবহারকারীর নিবন্ধন বাতিল হইবে।