১৮। (১) এই আইনের অন্যান্য নিধানাবলী সাপেক্ষে, কোন ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধিত হইলে, উহার অনুমোদিত ব্যবহারকারী নিম্নবর্ণিত অধিকার লাভ করিবে, যথা :- (ক) এই আইনে বর্ণিত পদ্ধতিতে ভৌগোলিক নির্দেশক লঙ্ঘনের জন্য প্রতিকার পাইবার অধিকার; এবং (খ) যে পণ্য সম্পর্কে ভৌগোলিক নির্দেশক নিবন্ধিত হইয়াছে, সেই পণ্য সম্পর্কে উক্ত ভৌগোলিক নির্দেশক ব্যবহার করিবার অধিকার। (২) উপ-ধারা (১) এর দফা (খ) এর অধীন প্রদত্ত ভৌগোলিক নির্দেশক ব্যবহারের অধিকার নির্ধারিত শর্ত ও বাধ্যবাধকতা সাপেক্ষে, হইবে।