১৬। (১) এই আইনের অধিন বাতিল বা অন্যভাবে অবৈধ না হওয়া পর্যন্ত ভৌগোলিক নির্দেশক পণ্যের নিবন্ধন বৈধ থাকিবে। (২) নিবন্ধিত ভৌগোলিক নির্দেশক পণ্যের অনুমোদিত ব্যবহারকারী নিবন্ধনের মেয়াদ হইবে ৫ (পাঁচ) বৎসর। (৩) রেজিস্ট্রার, নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধিত অনুমোদিত ব্যবহারকারী কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত ফি প্রদান করিলে, মূল নিবন্ধনের মেয়াদ সমাপ্ত হইবার তারিখ হইতে অথবা নিবন্ধনের শেষ নবায়নের মেয়াদের তারিখ হইতে পরবর্তী ৩ (তিন) বৎসরের জন্য নিবন্ধন নবায়ন করিতে পারিবেন। (৪) অনুমোদিত ব্যবহারকারী নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়ন করিতে ব্যর্থ হইলে, বিধি দ্বারা নির্ধারিত জরিমানা প্রদান সাপেক্ষে,…