১৫। (১) যেইক্ষেত্রে ধারা ১৩ এর অধীন কোন আপত্তি না থাকে, অথবা রেজিস্ট্রার এই মর্মে সন্তুষ্ট হন যে, ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধনের জন্য আবেদনে প্রয়োজনীয় সকল শর্ত পূরণ করা হইয়াছে, সেইক্ষেত্রে রেজিস্ট্রার আবেদনে উল্লিখিত ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধন করিবেন। (২) ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধনের আবেদন দাখিলের তারিখ হইতে উহার নিবন্ধন কার্যকর হইবে। (৩) রেজিস্ট্রার যথাযথ সীলমোহর প্রদানপূর্বক নির্ধারিত ফরমে আবেদনকারীকে নিবন্ধনের একটি সার্টিফিকেট প্রদান করিবেন।