১৪। (১) রেজিস্ট্রার, বিরোধীতার নোটিশের একটি কপি আবেদনকারীর উপর জারি করিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন নোটিশ প্রাপ্তির দুই মাসের মধ্যে আবেদনকারী রেজিস্ট্রার বরাবর উহার জবাব বা নিবন্ধনের জন্য তাহার আবেদনের সমর্থনে যুক্তি উপস্থাপনপূর্বক নির্ধারিত পদ্ধতিতে একটি পাল্টা-বিবৃতি প্রেরণ করিবেন। (৩) আবেদনকারী পাল্টা বিবৃতি প্রেরণ করিলে, রেজিস্ট্রার উহার একটি কপি বিরোধীতার নোটিশ প্রদানকারী ব্যক্তির উপর জারী করিবেন। (৪) বিরোধিতাকারী বা আবেদনকারী কোন সাক্ষ্য প্রমাণের উপর নির্ভর করিলে, রেজিস্ট্রার কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে ও সময়ের মধ্যে উহা তাহার নিকট দাখিল করিবেন, এবং পক্ষগণ ইচ্ছা প্রকাশ করিলে, রেজিস্ট্রার…