১৩। (১) সংশ্লিষ্ট যে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ, ধারা ১২ এর অধীন নিবন্ধনের জন্য আবেদন সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হইতে দুই মাসের মধ্যে, রেজিস্ট্রার বরাবর ভৌগোলিক নিদের্শক পণ্য নিবন্ধনের বিরোধীতা করিয়া নির্ধারিত পদ্ধতিতে নোটিশ প্রদান করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত সময় সীমা অতিক্রান্ত হইবার পর সংশ্লিষ্ট যে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ, সরকারের অনুমোদন গ্রহণ সাপেক্ষে, রেজিস্ট্রার বরাবর বিরোধীতার বিষয়ে নোটিশ প্রদান করিতে পারিবে। (৩) উপ-ধারা (১) ও (২) এর অধীন নিবন্ধনের বিরোধীতা করিয়া প্রদত্ত নোটিশে উক্তরূপ বিরোধীতার কারণ হিসাবে ইহা উল্লেখ করিতে হইবে যে,…