১২। ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধনের আবেদন পরীক্ষার পর রেজিস্ট্রার যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, আবেদনটি সকল শর্ত পূরণ করিয়াছে, তাহা হইলে তিনি নির্ধারিত পদ্ধতিতে আবেদনটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করিবেন।