১০। ধারা ৯ এর বিধান সাপেক্ষে, কোন ব্যক্তি অথবা ব্যক্তি শ্রেণী যিনি বা যাহারা এই আইনের অধীন নিবন্ধিত কোন ভৌগোলিক নির্দেশক পণ্যের উৎপাদনকারী, আহরণকারী, প্রস্ত্ততকারী বা প্রক্রিয়াজাতকারী হিসাবে দাবি করেন, তিনি বা তাহারা অনুরূপ ভৌগোলিক নির্দেশক পণ্যের অনুমোদিত ব্যবহারকারী হিসাবে নিবন্ধনের জন্য নির্ধারিত পদ্ধতিতে আবেদন করিতে পারিবেন।