১। (১) এই আইন ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩ নামে অভিহিত হইবে। (২) এই আইন প্রবর্তনের পূর্বে বিদ্যমান সংরক্ষণযোগ্য ভৌগোলিক নির্দেশক পণ্যের ক্ষেত্রে এই আইন একইভাবে প্রযোজ্য হইবে, যেইভাবে ইহা কার্যকর হইবার পরবর্তী সংরক্ষণযোগ্য ভৌগোলিক নির্দেশক পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হইবে। (৩) ইহা অবিলম্বে কার্যকর হইবে।