ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩ ( ২০১৩ সনের ৫৪ নং আইন ) [১০ নভেম্বর, ২০১৩ ] ভৌগোলিক নির্দেশক পণ্যের নিবন্ধন ও সুরক্ষা সম্পর্কিত বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন যেহেতু ভৌগোলিক নির্দেশক পণ্যের নিবন্ধন ও সুরক্ষা এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-