৯। কোন ব্যক্তি- (ক) কোন ভোটার এলাকার বা নির্বাচনী এলাকার ভোটার তালিকায় একাধিকবার ; বা (খ) একাধিক ভোটার এলাকার বা নির্বাচনী এলাকার ভোটার তালিকায় ; তালিকাভুক্ত হইবার অধিকারী হইবেন না।