৭। (১) কোন ভোটার এলাকা বা নির্বাচনী এলাকার রেজিষ্ট্রেশন অফিসার, কমিশনের তত্ত্বাবধান, নির্দেশন এবং নিয়ন্ত্রণাধীনে, উক্ত ভোটার এলাকা বা নির্বাচনী এলাকার জন্য নির্ধারিত পদ্ধতিতে একটি খসড়া ভোটার তালিকা প্রণয়ন করিবেন, যাহাতে এমন প্রত্যেক ব্যক্তির নাম অন্তর্ভুক্ত থাকিবে যিনি, যোগ্যতা অর্জনের তারিখে- (ক) বাংলাদেশের একজন নাগরিক হন ; (খ) আঠারো বৎসরের কম বয়স্ক নহেন ; (গ) কোন উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষিত নহেন ; *** (ঘ) উক্ত ভোটার এলাকা বা, ক্ষেত্রমত, নির্বাচনী এলাকার অধিবাসী বা অধিবাসী বলিয়া গণ্য হন ; (ঙ) Bangladesh Collaborators (Special Tribunals) Order, 1972 (P.O. No. 8 of 1972) এর…