৬। (১) কমিশন প্রত্যেক ভোটার এলাকা বা নির্বাচনী এলাকার জন্য ভোটার তালিকা প্রণয়ন, সংশোধন, পুনঃপরীক্ষা এবং হালনাগাদকরণের উদ্দেশ্যে একজন রেজিষ্ট্রেশন অফিসার নিযুক্ত করিবে এবং এতদ্উদ্দেশ্যে প্রয়োজনীয় সংখ্যক সহকারী রেজিষ্ট্রেশন অফিসারও নিযুক্ত করিতে পারিবে ; এবং একই ব্যক্তিকে দুই বা ততোধিক ভোটার এলাকা বা নির্বাচনী এলাকার জন্য রেজিষ্ট্রেশন অফিসার বা সহকারী রেজিষ্ট্রেশন অফিসার নিযুক্ত করিতে পারিবে। (২) কমিশন কর্তৃক এতদ্উদ্দেশ্যে প্রদত্ত নির্দেশাবলী সাপেক্ষে,- (ক) কোন সহকারী রেজিষ্ট্রেশন অফিসার, রেজিষ্ট্রেশন অফিসারের নিয়ন্ত্রণাধীন থাকিয়া, রেজিষ্ট্রেশন অফিসারের দায়িত্ব পালন করিতে পারিবেন ; এবং (খ) কোন…