৫। (১) বিভিন্ন নির্বাচিত সংস্থার নির্বাচনের জন্য কম্পিউটারভিত্তিক ডাটাবেজ সহযোগে ভোটারগণের নিবন্ধনের পর ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হইবে। (২) ডাটাবেজ তৈরী ও ভোটার তালিকা প্রণয়নের পদ্ধতি এবং উহার ব্যবহার সংক্রান্ত বিষয়াদি কমিশন কর্তৃক নির্ধারিত হইবে।