৩। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (ক) "কমিশন" অর্থ সংবিধানের অনুচ্ছেদ ১১৮ এর অধীন প্রতিষ্ঠিত নির্বাচন কমিশন ; (কক) “নাম” অর্থ জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ (২০০৪ সনের ২৯ নং আইন) এর অধীন নিবন্ধিত বা প্রদত্ত সনদে উল্লিখিত নাম অথবা প্রাথমিক শিক্ষা সমাপনী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উহার সমমানের কোন পরীক্ষায় প্রদত্ত সনদে উল্লিখিত নামঃ তবে শর্ত থাকে যে, এই আইনে নামের সংজ্ঞা সংযোজনের পূর্বে প্রণীত ভোটার তালিকায় উল্লিখিত নামের ক্ষেত্রে এই সংজ্ঞা প্রযোজ্য হইবে না; (খ) "নির্বাচন এলাকা" অর্থ সংসদের নির্বাচনের জন্য নির্ধারিত কোন নির্বাচনী…