২০। (১) যদি কোন রেজিস্ট্রেশন অফিসার, সহকারী রেজিস্ট্রেশন অফিসার অথবা এই আইন দ্বারা বা ইহার অধীন ভোটার তালিকা প্রণয়ন, পুনঃপরীক্ষা, সংশোধন বা হালনাগাদ সংক্রান্ত কোন দায়িত্ব পালন করিবার জন্য নির্দেশিত কোন ব্যক্তি, কোন যুক্তিসঙ্গত কারণ ছাড়া, দায়িত্বে অবহেলাপূর্বক কোন কাজ বা ইচ্ছাকৃত ত্রুটি-বিচ্যুতির জন্য দোষী হন, তাহা হইলে তিনি অনধিক ছয় মাস কারাদণ্ড বা অনধিক দুই হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। (২) উপ-ধারা (১) এর অধীন কোন কাজ বা ত্রুটি-বিচ্যুতি সম্পর্কে কোন ক্ষতিপূরণের জন্য অনুরূপ কোন কর্মকর্তা বা ব্যক্তির বিরুদ্ধে কোন মামলা বা অন্য কোন আইনগত কার্যধারা দায়ের করা যাইবে না। (৩) কোন…