১৫। কমিশন যে কোন সময় - (ক) কোন ভোটার তালিকায় উহাতে অন্তর্ভুক্ত হইবার অধিকারী কোন ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করিতে ; (খ) উহা হইতে মৃত কোন ব্যক্তির নাম বা উহাতে অন্তর্ভুক্ত হইবার অযোগ্য বা অযোগ্য হইয়া পড়িয়াছেন এমন কোন ব্যক্তির নাম কর্তন করিতে ; এবং (গ) উহাতে কোন অন্তর্ভুক্তির সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূর করিতে ; আদেশ দিতে পারিবে।