১৩। নিম্নবর্ণিত যে কোন কারণে ভোটার তালিকাভুক্ত কোন ব্যক্তির নাম ভোটার তালিকা হইতে কর্তন করিতে হইবে, যথাঃ- (ক) বাংলাদেশের নাগরিক না থাকিলে; (খ) কোন উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষিত হইলে; (গ) Bangladesh Collaborators (Special Tribunals) Order, 1972 (P.O. No. 8 of 1972) এর অধীন কোন অপরাধে দণ্ডিত হইলে; অথবা (ঘ) International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973) এর অধীন কোন অপরাধে দণ্ডিত হইলে।