৯। (১) ভোজ্যতেল পরিশোধনকারী ব্যক্তি ভোজ্যতেল সমৃদ্ধকরণের গুণগতমান নিশ্চিত করিবার উদ্দেশ্যে, সরকার কর্তৃক নির্ধারিত গুণগতমান নিশ্চিতকরণ মানদন্ড বা ব্যবস্থা অনুযায়ী উহার নিজস্ব অভ্যন্তরীণ গুণগতমান নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা করিবে। (২) ভোজ্যতেল পরিশোধনকারী ভোজ্যতেল সমৃদ্ধকরণের উদ্দেশ্যে ব্যবহৃত ফরটিফিক্যান্ট (fortificant) বা ভিটামিন ’এ’ এর মিশ্রণের চালান (supplies) এবং পরিমাণের হিসাব (record) সংরক্ষণ করিবে, এবং উহা নিশ্চিত করিবে যে উক্ত মিশ্রণ বা ফরটিফিক্যান্ট ব্যবহারের পূর্বে যথাযথ স্থানে এবং উপযুক্ত অবস্থায় মজুদ রাখা হইয়াছে। (৩) প্রত্যেক ভোজ্যতেল পরিশোধনকারী বা সমৃদ্ধকারী কারখানা হইতে…