৮। সরকার, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা, কোনো হোটেল, রেস্তোঁরা কিংবা অন্য কোনো খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাত বা প্রস্ত্ততকারী প্রতিষ্ঠান কর্তৃক ভোজ্যতেল দ্বারা খাবার বা খাদ্যদ্রব্য তৈরী বা প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে বাধ্যতামুলকভাবে ভিটামিন ’এ’ সমৃদ্ধ ভোজ্যতেল ব্যবহারের তারিখ নির্ধারণ করিবে।