৬। (১) ভোজ্যতেল সমৃদ্ধকারী বা পরিশোধনকারী কর্তৃক বিক্রয় বা সরবরাহের উদ্দেশ্যে সংরক্ষিত বা প্রদর্শিত ভোজ্যতেলের বোতল, প্যাকেট, টিন বা অন্যান্য আধার বা জারের গায়ে তফসিল-২ এ উল্লিখিত সমৃদ্ধকরণ প্রতীক (fortification logo) সম্বলিত মোড়ক ব্যবহার করিতে হইবে। (২) উপ-ধারা (১) এ বর্ণিত মোড়কে ভোজ্যতেল ভিটামিন ’এ’ দ্বারা সমৃদ্ধ করা হইয়াছে মর্মে একটি বিবৃতি বড় মাপে ও অক্ষরে, বাংলা ও ইংরেজীতে, বোধগম্য এবং অমোচনীয়ভাবে লিপিবদ্ধ করিতে হইবে যাহা সহজে দৃশ্যমান হয়।