৪। (১) বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তফসিল ১ এ বর্ণিত মাত্রা অনুযায়ী ভোজ্যতেল ভিটামিন ’এ’ দ্বারা সমৃদ্ধ করিতে হইবে। (২) কোনো ব্যক্তি উপ-ধারা (১) অনুযায়ী সমৃদ্ধকরণ ব্যতিরেকে কোনো ভোজ্যতেল বিক্রয়, সংরক্ষণ, সরবরাহ, বিপণন বা বাজারজাত করিতে পারিবে না।