২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) ’’এ্যাক্রেডিটেশন সনদ’’ অর্থ বাংলাদেশ এ্যাক্রেডিটেশন আইন, ২০০৬ (২০০৬ সনের ২৯ নং আইন) এর অধীন প্রদত্ত এ্যাক্রেডিটেশন সনদ; (২) ’’তফসিল’’ অর্থ এই আইনের তফসিল; (৩) ’’ব্যক্তি’’ অর্থ কোনো কোম্পানী, সংস্থা, প্রতিষ্ঠান, অংশীদারি কারবার, সমিতি, সংঘ, সংগঠনও, নিবন্ধিত হউক বা না হউক, অন্তর্ভুক্ত হইবে; (৪) ’’বিএসটিআই’’ অর্থ The Bangladesh Standards and Testing Institution Ordinance, 1985 (Ordinance No. XXXVII of 1985) এর অধীন প্রতিষ্ঠিত Bangladesh Standards and Testing Institution; (৫) ’’বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৬) ’’ভোজ্যতেল’’…