১৮। (১) এই আইনের অধীন অপরাধসমূহ অ-আমলযোগ্য (non-cognizable), জামিনযোগ্য (bailable) এবং আপোসযোগ্য (compoundable) হইবে। (২) Code of Criminal Procedure,1898 (Act No v of 1898) এ যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন অপরাধসমূহ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ক্ষেত্রমত, প্রথম শ্রেণীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য হইবে, এবং উক্ত ম্যাজিস্ট্রেট এই আইনে নির্ধারিত দন্ড আরোপ করিতে পারিবে।