১৬। ১) কোনো ব্যক্তি এই আইনের ধারা ৪ এর বিধান লঙ্ঘন করিলে উহা এই আইনের অধীন অপরাধ হইবে এবং উক্তরূপ অপরাধের জন্য বিএসটিআই উক্ত ব্যক্তিকে অনধিক ১০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করিতে পারিবে। (২) কোনো ব্যক্তি উপ-ধারা (১) এ উল্লিখিত অপরাধ পুনরায় বা পৌনঃপুনিকভাবে করিয়া থাকিলে তিনি অনধিক ২০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদন্ড অথবা অনূর্ধ্ব ৫ (পাঁচ) বৎসর কারাদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হইবেন। (৩) কোনো ব্যক্তি ধারা ৫ এর বিধান লঙ্ঘন করিলে উহা এই আইনের অধীন অপরাধ হইবে এবং উক্তরূপ অপরাধের জন্য বিএসটিআই উক্ত ব্যক্তিকে অনধিক ১০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করিতে পারিবে। (৪) কোনো ব্যক্তি উপ-ধারা (৩) এ উল্লিখিত…