১৩। সরকার, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বিএসটিআই, এতদসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ইনস্টিটিউট, সংস্থা বা ভোজ্যতেল সমৃদ্ধকারী বা পরিশোধনকারী প্রতিষ্ঠানসমূহের সহিত পরামর্শক্রমে, ভোজ্যতেলে ভিটামিন ’এ’ সমৃদ্ধকরণ, ফরটিফিক্যান্ট বা ভিটামিন ’এ’ এর মিশ্রণের ব্যবহার এবং এতদসংশ্লিষ্ট অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে নির্দেশনা প্রদান করিতে পারিবে।