১২। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বিএসটিআই এর চাহিদা অনুযায়ী, যে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা বিএসটিআইএকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করিতে বাধ্য থাকিবে। (২) এই আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করিবার নিমিত্ত, সরকার বা, ক্ষেত্রমত, বিএসটিআই, সরকার কর্তৃক স্বীকৃত জাতীয় বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সংগঠন বা সংস্থার পরামর্শ বা কারিগরি সহায়তা গ্রহণ করিতে পারিবে।