১০। (১) ভোজ্যতেল যথাযথভাবে ভিটামিন ’এ’ দ্বারা সমৃদ্ধকৃত কিনা অথবা সমৃদ্ধ করা হইতেছে কিনা বা এই আইনের অন্যান্য বিধান যথাযথভাবে অনুসরণ করা হইতেছে কিনা তাহা তদারকির জন্য বিএসটিআই বা সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোনো কর্মকর্তা ভোজ্যতেল পরিশোধনকারী, সমৃদ্ধকারী, আমদানীকারক ও বিক্রয়কারী কোনো প্রতিষ্ঠান কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো কারখানা, দোকান, ভান্ডার, পরিবহন বা স্থাপনা পরিদর্শন করিতে পারিবে। (২) বিএসটিআই বা উপ-ধারা (১) এ নির্ধারিত কর্মকর্তা ভোজ্যতেল বা ভোজ্যতেলে ব্যবহৃত ভিটামিন ’এ’ এর নমুনা সংগ্রহ করিয়া উহা সমৃদ্ধকরণের মাত্রা এ্যাক্রেডিটেশন সনদপ্রাপ্ত পরীক্ষাগার হইতে পরীক্ষা করিতে পারিবে বা পরীক্ষা…