ভোজ্যতেলে ভিটামিন ’এ’ সমৃদ্ধকরণ আইন, ২০১৩ ( ২০১৩ সনের ৬৫ নং আইন ) [২৭ নভেম্বর, ২০১৩ ভোজ্যতেলে ভিটামিন ’এ’ সমৃদ্ধকরণ ও ভিটামিন ’এ’ সমৃদ্ধ ভোজ্যতেল বিক্রয়, সংরক্ষণ, সরবরাহ, বিপণন বা বাজারজাতকরণ বাধ্যতামূলককরণ এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে বিধানকল্পে প্রণীত আইন যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৮ মোতাবেক জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধন করা রাষ্ট্রের অন্যতম কর্তব্য; এবং যেহেতু জনসাধারণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধনের লক্ষ্যে ভিটামিন ’এ’ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধের উদ্দেশ্যে ভোজ্যতেলে ভিটামিন ’এ’ সমৃদ্ধকরণ ও ভিটামিন ’এ’ সমৃদ্ধ…