৪। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে "ভবঘুরে উপদেষ্টা বোর্ড" নামে একটি বোর্ড গঠিত হইবে, যথাঃ- (ক) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) মহা-পুলিশ পরিদর্শক বা তদ্কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি; (গ) এনজিও বিষয়ক ব্যুরোর মহা-পরিচালক; (ঘ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক; (ঙ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (চ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; এবং (ছ) সমাজসেবা অধিদপ্তরের…