২৬। অভ্যর্থনা কেন্দ্র এবং আশ্রয় কেন্দ্রের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সরকার প্রধান ব্যবস্থাপক ও অনুমোদিত সাংগঠনিক কাঠামো অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করিতে পারিবে এবং তাহাদের চাকুরীর শর্তাবলী বিধি দ্বারা নির্ধারিত হইবেঃ তবে শর্ত থাকে যে, উক্তরুপ বিধি প্রণীত না হওয়া পর্যন্ত সরকার তাহার অধীনস্থ কোন সংস্থা বা অধিদপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্য হইতে প্রেষণে নিয়োগের মাধ্যমে এই আইনের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে কর্মকান্ড সম্পাদনের ব্যবস্থা গ্রহণ করিবে।