২২। (১) যদি কোন ভবঘুরে বা নিরাশ্রয় ব্যক্তি- (ক) ব্যবস্থাপকের অনুমতি ব্যতীত অভ্যর্থনা বা আশ্রয় কেন্দ্র পরিত্যাগ করে বা কেন্দ্র হইতে পলায়ন করে; (খ) ব্যবস্থাপকের অনুমতি গ্রহণ করিয়া কেন্দ্র হইতে বাহির হইয়া নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যাবর্তন না করে; তাহা হইলে তিনি এই আইনের অধীন অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবে এবং উক্তরুপ অপরাধের জন্য তিনি অনধিক ৩ (তিন) মাসের কারাদণ্ডে দণ্ডিত হইবেন। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত দণ্ড ভোগের পর ব্যবস্থাপক সংশ্লিষ্ট ভবঘুরে বা নিরাশ্রয় ব্যক্তিকে কারাগার হইতে পুনরায় কেন্দ্রে আশ্রয় দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্রে ফিরাইয়া লইবার ব্যবস্থা গ্রহণ করিবেন এবং এই আইনে নির্দিষ্টকৃত সময়…