২০। (১) ব্যবস্থাপক আশ্রয় কেন্দ্রে অবস্থানরত ভবঘুরে বা নিরাশ্রয় ব্যক্তিকে নির্ধারিত পদ্ধতিতে নিম্নবর্ণিত বিষয়ে তাহার সন্তুষ্টি হওয়া সাপেক্ষে মুক্তি প্রদান করিতে পারিবেন, যথাঃ- (ক) উক্ত ব্যক্তির আটকের মেয়াদ শেষ হইয়া গিয়াছে; (খ) উক্ত ব্যক্তির জন্য সন্তোষজনক চাকুরীর ব্যবস্থা গ্রহণ করা হইয়াছে; (গ) উক্ত ব্যক্তি তাহার দৈনন্দিন চাহিদা মিটাইবার মত বর্তমানে কর্মদক্ষতা অর্জন করিয়াছে বা নিজের খরচপত্র চালাইবার মত পর্যাপ্ত উপার্জনশীল হইয়াছে; বা (ঘ) উক্ত ব্যক্তির আত্মীয়-স্বজন বা সমাজের দায়িত্বশীল কোন ব্যক্তি বর্তমানে তাহার দায়িত্ব গ্রহণে আগ্রহী। (২) উপ-ধারা (১) এর অধীন মুক্তি প্রদান করা হইলে উক্ত তথ্য…