২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) "অভ্যর্থনা কেন্দ্র" অর্থ ধারা ৩ এর দফা (ক) এর অধীন স্থাপিত সরকারি অভ্যর্থনা কেন্দ্র; (২) "আশ্রয় কেন্দ্র" অর্থ ধারা ৩ এর অধীন স্থাপিত সরকারি আশ্রয় কেন্দ্র এবং অনুমতিপ্রাপ্ত বেসরকারি আশ্রয় কেন্দ্র; (৩) "জেলা ম্যাজিস্ট্রেট" অর্থ ফৌজদারী কার্যবিধিতে উল্লিখিত District Magistrate এবংAdditional District Magistrate-ও উহার অন্তর্ভুক্ত হইবেন; (৪) "নির্ধারিত" অর্থ বিধি দ্বারা নির্ধারিত; (৫) "নির্বাহী ম্যাজিস্ট্রেট" অর্থ ফৌজদারী কার্যবিধিতে উল্লিখিত Executive Magistrate;(৬) "নিরাশ্রয় ব্যক্তি" অর্থ এমন কোন ব্যক্তি যাহার বসবাসের বা রাত্রি যাপন…