১৪। (১) আশ্রয় কেন্দ্র নির্ধারিত পদ্ধতিতে শ্রেণী এবং ওয়ার্ডে বিন্যাসিত হইবে। (২) অভ্যর্থনা কেন্দ্রে আগত ভবঘুরে বা, ক্ষেত্রমত, নিরাশ্রয় ব্যক্তিকে আশ্রয়কেন্দ্রে প্রেরণ করিবার সাথে সাথে উপ-ধারা (১) এর বিধান অনুসারে উক্ত কেন্দ্রের বিন্যাসিত শ্রেণী বা ওয়ার্ডে তাহার অবস্থান নিশ্চিত করিতে হইবে।