৭৷ একাডেমীর নিম্নরূপ দায়িত্ব থাকিবে, যথা :- (ক) পল্লীউন্নয়ন সম্পর্কিত যে কোন বিষয়ে গবেষণা পরিচালনা করা; (খ) পল্লীউন্নয়ন কাজে নিয়োজিত সরকারী কর্মচারী ও অন্যান্যদের প্রশিক্ষণ প্রদান; (গ) পল্লীী উন্নয়নের কৌশল ও ক্রিয়াপদ্ধতির উপর পরীক্ষা ও তথ্যানুসন্ধান করা; (ঘ) পল্লীউন্নয়ন সম্পর্কিত কর্মসূচী ও কার্যাবলীর মূল্যায়ন করা; (ঙ) সরকার ও অন্যান্য সংস্থাকে পল্লীউন্নয়ন সম্পর্কে উপদেশ ও পরামর্শ দেওয়া; (চ) পল্লীউন্নয়ন ক্ষেত্রে উচ্চতর গবেষণায় নিয়োজিত দেশী ও বিদেশী ব্যক্তিগণের কার্যাবলী পরিচালনা ও তত্ত্বাবধান করা বা কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে সহযোগীতা করা; (ছ) জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, সম্মেলন ও…