৫৷ (১) বোর্ড নিম্নরূপ সদস্য-সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) পল্লীউন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী; (খ) পল্লীউন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের প্রতি-মন্ত্রী, উপ-মন্ত্রী যদি থাকে; (গ) পল্লীউন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের সচিব বা উক্ত মন্ত্রণালয় বা বিভাগের সচিবের দায়িত্ব পালনরত কোন কর্মকর্তা; (ঘ) কৃষি মন্ত্রণালয় বা বিভাগের সচিব বা তত্কর্তৃক মনোনীত অন্যুন যুগ্ম-সচিব এর পদমর্যাদা সম্পন্ন একজন কর্মকর্তা; (ঙ) অর্থ বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের সচিব বা তত্কর্তৃক মনোনীত অন্যুন যুগ্ম-সচিব এর পদমর্যাদা সম্পন্ন একজন কর্মকর্তা; (চ) স্থানীয় সরকার বিষয়ক…