২২৷ (১) একাডেমী প্রতিষ্ঠার সংগে সংগে পল্লীউন্নয়ন ও সমবায় বিভাগের ১৯শে জুন, ১৯৭৩ তারিখের স্মারক নং শাখা-১১/১এ-১/৭৩/২২৪, অতঃপর উক্ত স্মারক বলিয়া উল্লেখিত, বাতিল হইয়া যাইবে৷ (২) উক্ত স্মারক বাতিল হইবার সংগে সংগে- (ক) উক্ত স্মারকের অধীন গঠিত পল্লীউন্নয়ন একাডেমী, বগুড়া, অতঃপর উক্ত প্রতিষ্ঠান বলিয়া উল্লেখিত, বিলুপ্ত হইবে, (খ) উক্ত প্রতিষ্ঠানের সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ও সুবিধাদি এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং অন্য সকল দাবী ও অধিকার একাডেমীতে হস্তান্তরিত হইবে এবং একাডেমী উহার অধিকারী হইবে, (গ) বিলুপ্ত হইবার পূর্বে উক্ত প্রতিষ্ঠানের যে সকল ঋণ, দায় এবং…