২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই অধ্যাদেশে,- (ক) “একাডেমী” অর্থ এই আইনের অধীন প্রতিষ্ঠিত বগুড়া পল্লীউন্নয়ন একাডেমী; (খ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (গ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (ঘ) “বোর্ড” অর্থ একাডেমীর পরিচালনা বোর্ড; (ঙ) “মহা-পরিচালক” অর্থ একাডেমীর মহা-পরিচালক; (চ) “সদস্য” অর্থ বোর্ডের সদস্য; (ছ) “সভাপতি” অর্থ বোর্ডের সভাপতি৷